৪ মে ২০২৬

ডিআইজির ড্রাইভারের লাইসেন্স নেই, গাড়িরও নেই কাগজ (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ডিআইজির ড্রাইভারের লাইসেন্স নেই, গাড়িরও নেই কাগজ (ভিডিও)
বাংলাপ্রেস অনলাইন: গাড়িতে ‘পুলিশ’-এর সাইনবোর্ড নিয়ে পার পেতে চেয়েছিলেন নৌপুলিশের ডিপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিব। কিন্তু, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে তিনি আজ (২ আগস্ট) ধরা পড়লেন রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায়। নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিআইজি হাবিবের গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এমনকি, গাড়ির চালক তার ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারেননি। পুলিশের পোশাক পরিহিত দেহরক্ষী নিয়ে ডিআইজি হাবিব কোন রকমের বৈধ কাগজপত্র ছাড়া চলছেন দেখে বিস্মিত হন উপস্থিত সবাই। ঘটনাস্থলেই দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে নৌ পুলিশের সেই উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটি সত্য যে গাড়িটির কোনো রেজিস্ট্রেশন পেপার নেই। এমনকি, চালকেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।” “এটি সরকারি গাড়ি এবং গাড়িটির বিষয়ে আমি কিছু জানি না,” যোগ করেন হাবিব। https://youtu.be/kYjxUHjrnRA এছাড়াও, আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, বন্দর নগরীর দামপাড়া এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর একটি জিপ থামিয়ে এর কাগজ-পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি গাড়িটির চালক। বাংলাপ্রেস/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি