৯ মে ২০২৬

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা
বাংলাপ্রেস ডেস্ক: পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ৭৩ জন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি