৭ মে ২০২৬

ডিআইজি মিজানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সীমান্তে সতর্কতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডিআইজি মিজানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সীমান্তে সতর্কতা

বাংলাপ্রেস অনলাইন : পুলিশের উপপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজান, তাঁর স্ত্রী, ভাই ও ভাগ্নের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ওই ব্যক্তিদের বিরুদ্ধে দুদক মামলা করার পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজান, তাঁর স্ত্রী, ভাই ও ভাগ্নের নামে মামলা করে দুদক। এরপর এসব আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

এদিকে দুদকের নিষেধাজ্ঞার পর দিনাজপুরের হিলি চেকপোস্টসহ বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর গতকাল সোমবার বেলা ১১টার দিকে হিলি ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্তে ও চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়িয়েছে।

তিন কোটি সাত লাখ পাঁচ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থাটির পরিচালক মনজুর মোর্শেদ বাদী হয়ে মামলা (মামলা নম্বর : ১) করেন। মামলার আসামিরা হলেন ডিআইজি মিজানুর রহমান, তাঁর স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমান।

এ বিষয়ে বিকেল ৪টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবীর বলেন, এই পথ ব্যবহার করে ডিআইজি মিজান যাতে কোনোভাবেই ভারতে পালাতে না পারেন সেজন্য হেডকোয়ার্টার থেকে দিনাজপুর পুলিশ সুপারের মাধ্যমে একটি নির্দেশনা পেয়েছি। এর পর পরই তাঁর নাম কালো তালিকাভুক্ত করে ব্লক করে দেওয়া হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি