৪ মে ২০২৬

ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার

বাংলাপ্রেস ডেস্ক:   সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ডি মারিয়া ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান। এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলে দিয়েছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।

এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বার্ষিক সেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবার এই সম্মান জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও ধারাবাহিকতার প্রমাণ।

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, কিন্তু ঘরোয়া ফুটবলে ডি মারিয়ার ২০২৫ সাল ছিল খুবই স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ছাড়ার পর তিনি ফিরে এসেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করা ছাড়াও দলের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।

উল্লেখযোগ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জয়ী হওয়ার রেকর্ড এখনও লিওনেল মেসির দখলে রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি