৫ মে ২০২৬

ধুনটে যুবলীগ নেতার ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে যুবলীগ নেতার ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে:বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সবুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত হক, আওয়ামী লীগ নেতা শাহ আলম, দেলোয়ার হোসেন দুলু, উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, ব্যবসায়ী আলহাজ্ব বাবু, সমাজসেবক রাফিউল বারী রাসেল, তারেক হোসেন, সাইদ হোসেন, মানিক মিয়া, তইবর হোসেন, রহমান মিয়া ও সোলায়মান আলীসহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ অংশ নেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নামাজে জানাজা শেষে নিহত আব্দুস সবুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, বুধবার দুপুর ২টার দিকে নান্দিয়ারপাড়া ফকিরপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে যুবলীগ নেতা আব্দুস সবুরকে কুপিয়ে হত্যা করে স্থানীয় যুবলীগের এক বহিস্কৃত নেতা ও তার লোকজন। নিহত আব্দুস সবুর উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া ফকিরপাড়া গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি