৫ মে ২০২৬

ধুনটে যুবলীগ নেতাকে কোপানোয় আ’লীগের প্রতিবাদ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে যুবলীগ নেতাকে কোপানোয় আ’লীগের প্রতিবাদ সমাবেশ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য শাহ আলী শেখকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ধুনট বাজার এলাকার সোনামুখি সড়কে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, আওয়ামী লীগ নেতা আলেফ বাদশাহ, রনজুবুল আলম, আল মাসুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপদপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ হারুন প্রমুখ।

উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে ধুনট উপজেলা যুবলীগের সদস্য শাহ আলী শেখকে কুপিয়ে জখম করে একই দলের নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক গোলাম মুহিত চাঁনসহ যুবলীগের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি