৪ মে ২০২৬

ধুনটে যুবদল নেতা নারীসহ গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে যুবদল নেতা নারীসহ গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সদস্য মুরাদ হোসেনকে (৩৫) তার পরকীয়া প্রেমিকার সাথে অবৈধভাবে রাতযাপনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন সন্তানের জনক মুরাদ হোসেন উপজেলার রাঙ্গামাটি গ্রামের গোলাম ইদ্রিস খোকার ছেলে এবং স্থানীয় দিদারপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সভাপিত।

এছাড়া গ্রেপ্তারকৃত নারীর নাম সোনিয়া আকতার (২২)। সে একই গ্রামের দিনমজুর হযরত আলীর মেয়ে। মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সাথে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলা তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। কিন্ত মুরাদ হোসেন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন বিচারক। মুরাদ হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল।

এ অবস্থায় সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনিয়া আকতারের ঘর থেকে মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একই বিছানায় রাতযাপনের অভিযোগে সোনিয়া আকতারকে পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে প্রায় এক মাস ধরে সোনিয়ার বাবা হযরত আলী জীবিকার তাগিদে বাড়ি বাইরে রয়েছেন। তবে ঘটনার রাতে ওই বাড়িতে সোনিয়া ছাড়া পরিবারের অন্য কেউ ছিল না। এ সুযোগে মুরাদ ও তার পরকীয়া প্রেমিকা সোনিয়া আকতার এ ঘটনা ঘটিয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারী পরোয়ানামুলে মুরাদ হোসেনকে গ্রেপ্তারকালে একই ঘরে অবৈধভাবে রাতযাপনের অভিযোগে সোনিয়া আকতারকে গ্রেপ্তার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি