৮ মে ২০২৬

ধুনটে যুব শ্রমিক লীগের দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে যুব শ্রমিক লীগের দোয়া মাহফিল

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা যুব শ্রমিক লীগের উদ্যোগে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে ধুনট বাজার তুলাপট্টি এলাকায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব শ্রমিক লীগের সভাপতি তৌহিদুজ্জামান হিটলার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, ব্যবসায়ী বদরুল ইসলাম আগা, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল, উপজেলা যুব শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিন আলম ও মজনু মিয়া প্রমুখ। পরে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি