৪ মে ২০২৬

ধুনটে ভ্যানচালকের ছেলে পেল মেডিকেলে পড়ার খরচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ভ্যানচালকের ছেলে পেল মেডিকেলে পড়ার খরচ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ভর্তি পরীক্ষায় ১৮৪ তম স্থান অধিকার করেও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিয়তায় পড়া এক ভ্যানচালকের ছেলে সবুজ হোসেনের মলিন মুখে অবশেষে হাসি ফুটে উঠেছে। সবুজ হোসেন বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের ভ্যানচালক বেলাল হোসেনের ছেলে।

নানা প্রতিকূলতা মাড়িয়ে সবুজ ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে পাশ করেন। সবুজ মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেখা দেয় সংকট। পরিবারটি দূর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অবশেষে সবুজের এই বাধা দূর হয় বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের উদ্যোগে।

সবুজ ও তার পরিবারের সাথে মোবাইলে কথা বলে এমপি হাবিবর রহমান তাদের পাশে থাকার ঘোষণা দেন। সেই সাথে মেডিকেল কলেজে ভর্তির জন্য তার হাতে নগদ অর্থও তুলে দেন। ভর্তির সামর্থ্য তার পরিবারের ছিল না উল্লেখ করে সবুজ হোসেন বলেন, আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় পড়ালেখার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে। পড়ালেখায় ভালো বলে স্কুল এবং কলেজের শিক্ষকরা আমাকে অনেক সাহায্য-সহায়তা করেছেন। সকলের সহযোগীতায় আজ আমি এতো দূর এসেছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি