ধুনটে ভূমি সেবা সপ্তাহের র্যালী
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : ভূমি উন্নয়ন করসহ ভূমি খাতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদের গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, শিক্ষক মোহাম্মদ আলী, আব্দুস সালাম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নুরুল ইসলাম, আবু সাইদ হেলাল, প্রভাস চন্দ্র, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কাসেম, রনজু সরকার, শহিদুল ইসলাম তোতা, আবুল হাসনাত মোঃ সাজেদুল হক, শামীমুজ্জামান ও মনিরুজ্জামান আকন্দ প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি