৭ মে ২০২৬

ধুনটে ভিরতাকো নামে নকল কীটনাশক জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ভিরতাকো নামে নকল কীটনাশক জব্দ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় খাটিয়ামারী বাজারের আনিছুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভিরতাকো নামে নকল কীটনাশকের ১০টি প্যাকেট জব্দ করেছেন সিনজেনটা কোম্পানীর পরিবেশক। বুধবার দুপুরের দিকে কীটনাশক জব্দ করার পর স্থানীয় ভাবে বৈঠক বসে ওই ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জান যায়, বিশারদিয়াড় গ্রামের আনিছুর রহমান সরকারি অনুমতি ছাড়াই মাখাটিয়ামারী বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের কীটনাশক বিক্রি করছেন। তিনি একই সাথে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নামে নকল কীটনাশক বিক্রি করেন। তার নিকট থেকে নকল কীটনাশক কিনে প্রতারিত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। আমাদানীপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, আমার জমিতে বোর ধান গাছে মাজরা পোকা আক্রমন করেছে। এই পোকা দমণে ভিরতাকো কীটনাশক ভাল কাজ করে। তাই আনিছুর রহমানের নিকট থেকে ৩ প্যাকেট ভিরতাকো কিনে ধানের জমিতে প্রয়োগ করে কাজ হয়নি। এ বিষয়ে সিনজেনটা কোম্পানীর পরিবেশকের নিকট অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, আমি কীটনাশকের ব্যবসা করলেও নকল কোন ঔষধ বিক্রি করি না। তা ছাড়া কৃষক নুরুল ইসলামের নিকট আমি নকল কোন কীটনাশক বিক্রি করি নাই। স্থানীয় কতিপয় ব্যবসায়ীর ইন্দনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। সিনজেনটা কোম্পানীর পরিবেশক আকরাম হোসেন বলেন, ব্যবসায়ী আনিছুর রহমানের দোকান থেকে নকল ভিরতাকো নামে কীটনাশক জব্দ করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রন্তুতি গ্রহন করি। এসময় স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে তাকে প্রথম বারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি