ধুনটে উপজেলা চেয়ারম্যানকে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনটে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদের কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, সাংবাদিক রফিকুল আলম, মাসুদ রানা, রেজাউল হক মিন্টু,আমিনুল ইসলাম শ্রাবণ, ইমরান হোসেন ইমন, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, কারিমুল হাসান, ইমরুল কায়েস ঝিনুক ও মনিরুজ্জামান প্রমুখ।
ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের ৫ বছর মেয়াদের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি