৫ মে ২০২৬

ধুনটে ট্রাকসহ সেতু ভেঙে খালে: যোগাযোগ বিচ্ছিন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ট্রাকসহ সেতু ভেঙে খালে: যোগাযোগ বিচ্ছিন্ন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের উপর বেইলী সেতু ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খালের পানিতে পড়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি সেতুর নিচের পানিতে ডুবে রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই বেইলী সেতুর ওপর দিয়ে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে। ফলে বেইলী সেতুটি ভেঙে খালের পানিতে পড়ায় ধুনট-শেরপুর রুটের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে গত ১৯৯২সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়মারা খালের উপর ৬২ মিটার দৈর্ঘ্যরে বেইলী সেতুটি নির্মান করা হয়। নির্মাণের পর থেকে সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারি যানবাহন পারাপার হয়। এ কারনে ট্রানজাম ও ষ্টিল টেকিং (পাটাতন) নষ্ট হওয়ায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেতুটি বছরে কমপক্ষে ২-৩ বার ভেঙ্গে গিয়ে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সওজ কর্তৃপক্ষ বার বার জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করেন। এ অবস্থায় মঙ্গলবার দুপুরের দিকে ধুনট উপজেলার যমুনা নদী থেকে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক শেরপুর শহরের দিকে যাওয়ার পথে সেতুটি ভেঙ্গে খালের পানিতে পড়ে। বিকল্প পথ না থাকায় ঢাকা, রাজশাহীসহ বগুড়ার সাথে ধুনট, মথুরাপুর, জোড়শিমুল, গোসাইবাড়ি, ঢেকুরিয়া ও কাজিপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভেঙ্গে পড়া সেতুর দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাকের মালিককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে অতিরিক্ত ওজনের পরিবহন পারাপার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্ত নিষেধ অমান্য করে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে পড়েছে। ভেঙে পড়া সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি