৪ মে ২০২৬

ধুনটে ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাইজুল ইসলাম (২৮) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাইজুল ইসলাম উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে এবং নিমগাছি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ট্রাকের চালক মিল্লাত হোসেনকে (৪২) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মিল্লাত হোসেন বগুড়া সদরের সাবগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২২অক্টোবর সকালের দিকে তাইজুল ইসলাম তার ভাগিনা রুবেল মিয়ার (২২) মোটরসাইকেলের পিছনে চড়ে নিজ বাড়ি থেকে স্থানীয় সোনাহাটা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নান্দিয়ারপাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাক অতিক্রম করার সময় ধাক্কা লেগে আহত হয় তাইজুল ইসলাম। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

ধুনট থানার অফিসার ইনাচর্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব হাসিব এন্টারপ্রাইজ (বগুড়া-ট ১১-১৪৬০) নামে ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার আসামী চালক মিল্লাত হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি