৮ মে ২০২৬

ধুনটে ট্রাক চাপায় গেল নির্মান শ্রমিকের প্রাণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ট্রাক চাপায় গেল নির্মান শ্রমিকের প্রাণ

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় ইট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাকেল আরোহী জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের আবু বক্কারের ছেলে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মথুরাপুর-মহিশুরা পাকা সড়কের বানিয়াগাতি গ্রামের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম পেশায় একজন নির্মান শ্রমিক। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সকালের দিকে জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয়ে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে বানিয়াগাতি গ্রামের মোড়ে পৌছলে সামনের দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলে ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৩জন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি