২১ জুন ২০২৬

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে সরকারি ইট উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে সরকারি ইট উদ্ধার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বন্যানিয়ন্ত্রন বাঁধের সংযোগ রাস্তা থেকে নিয়ে যাওয়া প্রায় সাড়ে ৩ হাজার ইট উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে ২৬ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার বিকেলের দিকে ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ইটগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর মাদরাসা সংলগ্ন পাকা রাস্তা থেকে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রন বাঁধ পর্যন্ত প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যরে সংযোগ রাস্তাটি ইট দিয়ে সোলিং করে নির্মান করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তার নির্মান কাজ বাস্তবায়ন করেছে। গত ২০১৪-২০১৫ অর্থ বছরে নির্মিত এই রাস্তায় ব্যায় হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে ৩ মাস আগে বন্যানিয়ন্ত্রন বাঁধ সংস্কারের সময় ওই রাস্তার অগ্রভাগের ২০ মিটার অংশ থেকে সাড়ে ৩ হাজার ইট তুলে বাঁধের পাশে স্তুপ করে রেখেছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ অবস্থায় রঘুনাথপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা রোববার সন্ধ্যায় ইট গুলো বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ২৬ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসার পর স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ইট গুলো উদ্ধার করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সরকারি ইট রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ইট গুলো মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধারের পর উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষন করা হয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, সরকারি সড়ক থেকে ইট নিয়ে যাওয়ার বিষয়টি জানার পর সেগুলো উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন ইটগুলো ফেরত  দিয়েছেন, এটাই তার জন্য একটা শাস্তি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি