৬ মে ২০২৬

ধুনটে স্বামীর ঘর থেকে নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে স্বামীর ঘর থেকে নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে রেহানা আকতার সুমাইয়া (১৮) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্বামীর ঘর থেকে নববধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর সোমবার সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রেহানা আকতার সুমাইয়া শেরপুর উপজেলার ঘোলাবাড়ি ঘটুবটতলা এলাকার সাইফুল ইসলামের মেয়ে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহানা আকতার সুমাইয়ার প্রায় ৭ মাস আগে ধুনট উপজেলার কৈয়াগাড়ি গ্রামের সাইদুর রহমান শামীমের ছেলে ব্যবসায়ী হৃদয় হাসানের সাথে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের কোন শর্ত না থাকলেও হৃদয় হাসানের চাপের মুখে মেয়ের বাবা ১টি মোটরসাইকেল, টেলিভিশন ও আসবাবপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল দিতে বাধ্য হয়েছে।

এরপরও ব্যবসার অর্থ সংকটের কারন দেখিয়ে হৃদয় হাসান ২০দিন আগে স্ত্রীর নিকট এক লাখ টাকা দাবী করে। কিন্ত এই টাকা দিতে অস্বীকার করায় স্বামী-স্ত্রীর মাঝে বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েকদিন আগে সমঝোতার বৈঠক করে কোন সমাধান হয়নি।এ অবস্থায় রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদের এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে হৃদয় হাসান। এরপর এ হত্যাকান্ডটি আত্মহত্যা বলে চালানোর কৌশল হিসেবে স্ত্রীর মৃতদেহ ঘরের ধর্ণার সাথে ঝুলিয়ে রেখে হৃদয় হাসান পালিয়ে যায়। প্রতিবেশী লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাত ১০টার দিকে রেহানা আকতার সুমাইয়ার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

নববধুর বাবা সাইফুল ইসলাম বলেন, যৌতুকের এক লাখ টাকা না পেয়ে হৃদয় হাসান আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে। মেয়ের ময়না তদন্ত ও দাফন কাজ শেষ করে থানায় হত্যা মামলা দায়ের করা হবে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করে ময়না তদন্তের জন্য রেহানা আকতার সুমাইয়ার মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারন জানা সম্ভব না। তবে এ ঘটনায় মেয়ে পক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি