৮ মে ২০২৬

ধুনটে স্বাধীনতা দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে স্বাধীনতা দিবস পালিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন এবং মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, মুক্তিযোদ্ধা আবু ওহাব, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী প্রমুখ। এর আগে সূর্যদয়ের সাথে ধুনট থানা চত্ত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। দুপুরের দিকে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি