৫ মে ২০২৬

ধুনটে সরকারি প্রনোদনা পেল ২০ খামারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে সরকারি প্রনোদনা পেল ২০ খামারি

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের ফেজ-২ (এনএটিপি-২) আওতায় বগুড়ার ধুনট উপজেলায় সরকারিভাবে ২০জন খামারির মাঝে প্রনোদনা হিসেবে নগদ অর্থ, খাদ্য ও উপকরণ প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে ২০জন সিআইজি গরু মোটাতাজাকরণ ও গাভী পালন প্রদর্শনী খামরির হাতে এসব প্রনোদনা উপকরণ তুলে দেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাইফুল ইসলাম।

সরকারি প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্যাটেরেনারি সার্জন ডা. মনিরুল ইসলাম,উপজেলা লাইভ স্টক এক্সটেনশন কর্মকর্তা ডা. শিউলী আকতার, উপজেলাপ্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা এনআইটিপি প্রকল্পের মাঠ সহকারী মাসুদ রানা, পশু চিকিৎসক পার্থ সেন, রনজু আহমেদ, খামারি বাদশা মিয়া. জাহাঙ্গীর আলম ওআল ইমরানসহ খামারিবৃন্দ। উল্লেখ্য, এনআইটিপি-২ এর আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের সিআইজি গরু মোটাতাজাকরণ প্রদর্শনীর ১০জন ও গাভী পালন প্রদর্শনীর ১০জন খামারির মাঝে প্রনোদনা হিসেবে নগদ অর্থ, দানাদার খাবার, চিটাগুড়, ভিটামিন, মিনারেল, কৃমির ইঞ্জেকশন, সাইন বোর্ড, রেজিষ্টার খাতা ও কলম বিতরণ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি