৬ মে ২০২৬

ধুনটে সরিষা উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সরিষা উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা :বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরিষা উৎপাদন প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা সিআইজি কৃষক সমবায় সমিতির কার্যালয়ে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়। বহালগাছা সিআইজি কৃষক সমবায় সমিতির সভাপতি মিল্টন আজিজের সভাপতিত্বে মাঠদিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নিখিল চন্দ্র বিশ্বাস।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন, দিপ্তী রানী রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, শাহিনূর ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু ও কৃষক এসএম মাহবুবুর রহমান প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি