৭ মে ২০২৬

ধুনটে সন্মাননা ক্রেস্ট পেল ২২৮ কৃতি শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সন্মাননা ক্রেস্ট পেল ২২৮ কৃতি শিক্ষার্থী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: দেশের সকল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বগুড়ার ধুনট উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাম্বিশন স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনটের আয়োজনে শিক্ষার্থী প্রীতি সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরের দিকে ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ্যাম্বিশন স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনটের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোকন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

এ্যাম্বিশন স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনটের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ২০তম বিসিএস ক্যাডার এ্যাডভাইজার (ফরেন সার্ভিস) ড. শাহ কামাল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আশরাফুল আলম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সায়েন্সের বিভাগীয় প্রধান নাট্যভিনেতা ডা. এজাজ, চক্ষু বিশেষজ্ঞ ডা. ইব্রাহিম খলিলুল্লাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, তফিজ উদ্দিন, শফিকুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলম, হাবিবুল্লাহ সিদ্দিক, অচিন্ত চয়ন, আমিনুল ইসলাম শ্রাবণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মান্নান, সুজাত আলী, রিপন মাহমুদ, আরিফুল ইসলাম, রাব্বি মাহমুদ, নাজমুল ইসলাম, সিহাব হাসান, প্রাণ, শিপন মাহমুদ, আকিল আহম্মেদ, তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সাগর মাহমুদ, নাইম ইসলাম, মুগ্ধ ইসলাম, মারুফা ইসলাম, হনিয়া খাতুন ও রুমা খাতুন প্রমুখ।

স্বাধীন বাংলা ফাউন্ডেশন ও ধুনট প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৮জন শিক্ষার্থীকে অনুষ্ঠানের প্রধান অতিথি সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি