৮ মে ২০২৬

ধুনটে শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিশু শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৬টি কিন্ডারগার্টেন স্কুলের ১হাজার ৪৮০জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ট্যালেন্টপুল, সাধারণ ও শুভেচ্ছা কোটায় মোট ২৮০জন শিক্ষার্থী মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি লাভ করবে। বৃত্তি পরীক্ষার কেন্দ্র দু’টি পরিদর্শন করেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্রসাহা, ধুনট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, গোসাইবাড়ি ডিগ্রী কলেজের অধ্যাপক তাপসী রানী সাহা, ধুনট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের মহাসচিব শাহ আলম, সহসভাপতি নজরুল ইসলাম, বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব মাহমুদ আলম লেবু, হারুন-অর-রশিদ, হল সুপার মামুনুর রশিদ, আব্দুর রশিদ, সহকেন্দ্র সচিব তৌহিদুল ইসলাম ও আসাদুজ্জামান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি