৬ মে ২০২৬

ধুনটে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় শিশু সাহিত্য সংগঠন কুঁড়ির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের প্রেক্ষাপট ও তাৎপর্যের উপর প্রতিযোগিতমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, শিশু সাহিত্য সংগঠন কুঁড়ির সম্পাদক আব্দুল খালেক, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন, জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, শিশু সাহিত্য সংগঠন কুঁড়ির সদস্য সানজিদা নাসরিন, ওমর ফারুক জিন্নাহ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি