৪ মে ২০২৬

ধুনটে শীতার্তদের পাশে ঢাবি শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে শীতার্তদের পাশে ঢাবি শিক্ষার্থীরা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় অসহায় শীতার্ত ৩০০জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোড টু হিউম্যানিটি’।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোকন মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান বিপ্লব, স্বেচ্ছাসেবী সংগঠন রোড টু হিউম্যানিটির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল ডাকুয়া, জয় প্রসাদ মদক, সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহতাব আদিব, সদস্য নাজমুল ইসলাম, নাইদ বাবু, আহনাফ আতিফ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাণ, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, রানা বাবু, রিতু ও শিহাব প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি