ধুনটে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ৩টার দিকে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্যেশে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা, কলামিষ্ট রেজাউল হক মিন্টু, সহকারী মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা খাতুন, সাংবাদিক বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান ও মণির হোসেন প্রমুখ। উল্লেখ্য ১৭ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি