ধুনটে সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনটে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান আনছারিকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। কামরুল হাসান আনছারি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি জাঙ্গালপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানার প-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কামরুল হাসান আনছারির বিরুদ্ধে ২০১৭ সালে বগুড়া আদালতে চেক চালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় বিচারক ৫ ফেব্রুয়ারি কামরুল হাসানের বিরুদ্ধে ২ মাসের কারাদন্ড এবং ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। মামলার রায় ঘোষনার পর থেকে পলাতক থাকায় কামরুল হাসানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি