৪ মে ২০২৬

ধুনটে সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় ‘স্বপ্নসেবা’ নামে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান আলহাজ্ব শিক্ষক মশিউর রহমান। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক কামরুল হাসান, চালিতাডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক ফজর আলী, ধুনট বাজার পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য রাসেল, রোমান, প্রান্ত, হিরু, প্লাবন। আলোচনা শেষে ৪০জন দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে বিনামূল্যে সাদাছড়ি তুলে দেওয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি