ধুনটে রাস্তার গাইড ওয়াল নির্মান প্রকল্পের উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট পৌর এলাকার পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ৪লাখ টাকা ব্যয়ে রাস্তার গাইড ওয়াল নির্মান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম ভরনশাহী গ্রামে সোনামুখী রোড হতে জরিপ খানের বাড়ি পর্যন্ত গাইড ওয়াল নির্মান প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, পৌরসভার প্রকৌশলী আবু হাসান ভুঞা, পৌর কাউন্সিলর রনজু মল্লিক, বাবুল আক্তার বাবু, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, আয়নাল হক, সমাজ সেবক আবুল হোসেন, আব্দুস সাত্তার ও ঠিকাদার তোজাম্মেল হক প্রমুখ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি