১১ আগস্ট ২০২৬

ধুনটে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় চিকাশি ইউনিয়ন এলাকার একটি রাস্তা থেকে মাদ্রাসার এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করেছে নুর মোহাম্মাদ বাবু (২০) নামে এক বখাটে। নুর মোহাম্মাদ বাবু উপজেলার বড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে ধর্ষিত মেয়েটির বাবা বাদী হয়ে নুর মোহাম্মাদ বাবুর বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষন মামলা দায়ের করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়িয়া গ্রামের আব্দুল ওয়ারেছ নামে এক কৃষকের মেয়ে খাটিয়ামারি মেহেরুননেছা মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। কৃষক আব্দুল ওয়ারেছের সাথে বখাটে নুর মোহাম্মাদের বাবার পূর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের থেকে নজরুল ইসলাম ও তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে আব্দুল ওয়ারেছের ক্ষতি করার চেষ্টা করে। এ অবস্থায় ১১ এপ্রিল বিকেল ৪টার দিকে আব্দুল ওয়ারেছের মেয়ে বান্ধবীর বাড়িতে বেড়ানোর উদ্যেশে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে বড়িয়া পূর্বপাড়া রাস্তায় পৌছলে বখাটে নুর মোহাম্মাদ বাবু মেয়েটিকে অপহরণ করে প্রথমে সিএনজি ও পরে মাইক্রোবাস যোগে নারায়নগঞ্জ জেলা শহর এলাকায় নিয়ে যায়।

সেখানে একটি বাসায় মেয়েটিকে আটক রেখে ধর্ষন করে নুর মোহাম্মাদ বাবু। এদিকে মেয়েকে অপহরণের বিষয়টি থানা পুলিশকে জানায় আব্দুল ওয়ারেছ। থানা পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। একপর্যায়ে নুর মোহাম্মাদ বাবু সোমবার (১৫ এপ্রিল) সকালে মেয়েটিকে ধুনট থানা এলাকায় রেখে পালিয়ে যায়। ওই রাতেই মেয়েটি থানায় আশ্রয় নিয়ে পুলিশের নিকট ঘটনাটি প্রকাশ করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এই মামলার একমাত্র আসামী নুর মোহাম্মাদ বাবুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১৭এপ্রিল) মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৬৪ ধারায় জবানবন্ধী রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি