ধুনটে পুনাকের শীতবস্ত্র পেল ৩০০ হতদরিদ্র পরিবার
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ধুনট উপজেলায় যমুনা নদী পাড়ের হতদরিদ্র ৩০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর সহড়াবাড়ী ঘাট এলাকার এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার।
বগুড়া পুনাক’র সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পুনাক’র সহসভাপতি শিরিন আক্তার, কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি, সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (প্রবি) রনজয় চন্দ্র মল্লিক, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, বগুড়া সদর থানার ওসি পত্নী সোনিয়া মিতু, ধুনট থানার ওসি পত্নী রাবেয়া হোসেন রনি, কাহালু থানার ওসি পত্নী সাবিয়া ঝুমুর, আওয়ামী লীগ নেতা হযরত আলী ও ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি