৭ মে ২০২৬

ধুনটে পুনাকের ঈদ সামগ্রী পেল ৩০০ পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে পুনাকের ঈদ সামগ্রী পেল ৩০০ পরিবার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ধুনট উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের বন্যা কবলিত ৩০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সহড়াবাড়ি যমুনা নদীর ঘাট এলাকায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বগুড়া পুলিশ সুপার পত্নি ও পুনাকের সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার ও পুনাকের উপদেষ্টা আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (সার্কেল ধুনট-শেরপুর), পুলিশ নারী কল্যাণ সমিতির সহসভাপতি শিরিন আক্তার, শিবলী হোসাইন, জিনাত শারমিন, সাধারণ সম্পাদক মুনজুরী ইসলাম, কোষাধ্যক্ষ রওশন আরা, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম প্রমুখ। বগুড়ার পুলিশ সুপার ও পুনাকের উপদেষ্টা আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেন, বগুড়ার ধুনটের যমুনা নদীর চরাঞ্চলের বন্যা কবলিত এলাকার মানুষ যাতে ভালভাবে ঈদ উদ্ধসঢ়;যাপন করতে পারেন এজন্য তাদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, লাচ্ছা-সেমাই, গুড়া দুধ ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি