৬ মে ২০২৬

ধুনটে পুলিশ পরিচয়ে দুই সহোদরকে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে পুলিশ পরিচয়ে দুই সহোদরকে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে দুই ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিখোঁজ দুই সহোদরের বাবা বুধবার রাতে ধুনট থানায় একটি সাধারন ডাইরী করেছে। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চরখুকশিয়া গ্রামের রেজাউল করিমের দুই ছেলে রবিউল ইসলাম (২৫) ও শাহরিয়ার আক্তার সৌরভ (১৮)। রবিউল ইসলাম নরসিংদির একটি পোষাক তৈরী কারখানার কর্মী এবং তার ছোট ভাই শাহরিয়ার আক্তার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেতগাড়ী মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

গত ২৩ জানুয়ারী দুই ভাই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বাবার বাড়ি চরখুকশিয়া গ্রামে আসে। এ অবস্থায় ২৮ জানুয়ারী রাত দেড়টার দিকে পুলিশের পরিচয়ে সাদা পোষাকধারী কয়েকজন লোক রেজাউলের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে রবিউল ও শাহরিয়ারকে একটি মাইক্রোবাস যোগে তুলে নিয়ে যায়। এর পর থেকে গত তিন দিনে আর তাদের কোন সন্ধান মিলছে না। এ ঘটনায় গৃহকর্তা রেজাউল করিম ধুনট থানায় একটি সাধারণ ডাইরী করেন। রেজাউল করিম বলেন, আমার ছেলেরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। এ অবস্থায় আমার দুই ছেলেকে কেন পুলিশের পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা আমি এখন পর্যন্ত জানতেও পারছি না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কে বা কারা পুলিশের পরিচয় দিয়ে রেজাউল ইসলামের দুই ছেলেকে তুলে নিয়ে গেছে তা আমার জানা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি