ধুনটে পুলিশ কর্মকর্তার ফেসবুক একাউন্ট হ্যাক

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলীর ব্যক্তিগত ফেসবুক একাউন্ট (ঝযধযলধযধহ ধষর) হ্যাকারদের কবলে পড়েছে।
সোমবার বিকেলের দিকে একাউন্টটি হ্যাক করা হয়। হ্যাকাররা ওই একাউন্টটি দখলে নিয়ে বন্ধু তালিকায় থাকা বন্ধুদের কাছে বিকাশ নম্বর দিয়ে টাকা হাতিয়ে নেবার চেষ্টা চালায়।
জানা যায়, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে হ্যাকাররা একটি বিকাশ নম্বর (০১৯০৯৭৩১৮৭৮) দিয়ে শাহজাহান আলীর ফেসবুক মেসেঞ্জার থেকে তার বন্ধুদের কাছে ২হাজার টাকা দাবী করে। হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে না পেরে নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু ২হাজার টাকা দিয়ে দেয়। এ ঘটনাটি এএসআই শাহজাহান আলীকে জানানো হলে তিনি ফেসবুক একাউন্টে লগইন করতে ব্যর্থ হন। তখনই নিশ্চিত হন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে।
ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। ওই একাউন্ট থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ দেয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি