৪ মে ২০২৬

ধুনটে প্রতিপক্ষের মারপিটে গৃহবধূ হাসপাতালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে প্রতিপক্ষের মারপিটে গৃহবধূ হাসপাতালে
 

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পুর্ব বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় ববিতা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আহত হয়েছে।

এঘটনায় শুক্রবার দুপুরের দিকে ববিতা খাতুনের শ্বশুর মনছের আলী বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ববিতা খাতুন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহিশুরা গ্রামের মনছের আলীর সাথে একই গ্রামের দেলবার হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ হলেও মিমাংসা হয়নি। এমতাবস্থায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে দেলবার হোসেন ও তার লোকজন মনছের আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় মনছের আলী বাড়িতে না থাকায় তার পুত্রবধূ ববিতা খাতুনকে পিটিয়ে আহত করে কৌশলে সটকে পড়ে দেলবার হোসেন ও তার লোকজন।

পরে মনছের আলী বাড়ি ফিরে স্থানীয় লোকজনের সহায়তায় ববিতা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় মনছের আলী বাদী হয়ে দেলবার হোসেনসহ ৮জনকে আসামী করে ধুনট থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দেলবার হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গৃহবধূকে মারপিটের অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি