৭ মে ২০২৬

ধুনটে প্রতিবন্ধিদের পাশে মুকুট মণি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে প্রতিবন্ধিদের পাশে মুকুট মণি

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় এনজিও কর্মী মোর্শেদা হক মুকুট মণির ব্যক্তিগত অর্থায়নে করোনার কারণে অভুক্ত ৫০জন প্রতিবন্ধির মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোর্শেদা হক মুকুট মণি টিএমএসএস ধুনট উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের ৪০ জন প্রতিবন্ধিকে খাদ্য সামগ্রী ও ১০জন প্রতিবন্ধির হাতে নগদ টাকা হাতেতুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, ধুনট পৌরসভার কাউন্সিলর ফজলুল হক সোনা, শিল্পী খাতুন, সাংবাদিক বাবুল ইসলাম ও ইমদাদুল হক ইমরান প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি