ধুনটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যেগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে ব্র্যাকের রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক আব্দুর রহমান, বগুড়া জেলা সমন্বয়কারী বাবলি আকতার, ব্র্যাকের ধুনট অঞ্চলের ব্যবস্থাপক মিকরুল আলম, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মহসীন আলম মন্টু, প্রধান শিক্ষক শিরিন আকতার,সহকারী শিক্ষক জুবলি খাতুন, নাসরিন আকতার সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৮৭ জন শিক্ষার্থীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি