৭ মে ২০২৬

ধুনটে প্রথম করোনা রোগী সনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে প্রথম করোনা রোগী সনাক্ত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর গ্রামে করোনা ভাইরাসে সংক্রমণের রোগী সনাক্ত করা হয়েছে। তিনিই এ উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী। তার বয়স ২২ বছর। আক্রান্ত রোগী নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার সকালে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আক্রান্ত যুবক গাজিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরী করেন। তিনি ১৫ এপ্রিল গাজিপুর থেকে ট্রাকে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরর একদিন পর তার জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা শুরু হয়। গ্রামবাসির পক্ষ থেকে এ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। এ অবস্থায় ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলোজিষ্ট এনামুল হক ওই যুবকের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরন করেন। সেখানে মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। তার নমুনায় করোনা পজেটিভ এসেছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিশ্চিত করেছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, নমুনা পরীক্ষার ফলাফল জানার পর রোগীর বাড়িসহ ২টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি কোন কোন স্থানে যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। তথ্য পাওয়ার পর সতর্কতামূলক সকল ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি