৭ মে ২০২৬

ধুনটে পেটের ব্যাথা সইতে না পেরে গলায় ফাঁস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে পেটের ব্যাথা সইতে না পেরে গলায় ফাঁস

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় জঙ্গলের ভিতর থেকে কুড়ান শেখ (৬৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুড়ান শেখ উপজেলার চরখুকশিয়া গ্রামের এলাহি শেখের ছেলে। মঙ্গলবার দুপুর ১টার দিকে কুড়ান শেখের মৃতদেহ উদ্ধার করা হয়। সকালের দিকে বাড়ির অদূরে জঙ্গলের ভিতর গাছের সাথে কুড়ান শেখের মৃতদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় তার স্বজনেরা।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কুড়ান শেখ পেশায় একজন কৃষক। সোমবার সন্ধ্যার দিকে পেটে ব্যাথা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও তিনি ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করতে বের হয় স্বজনেরা। এক পর্যায়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে বাড়ির অদূরে জঙ্গলের ভিতর গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুড়ান শেখের জুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দেয় তার পরিবারের লোকজন।

নিহত কুড়ানের ছেলে আসাদুল হক জানান, তার বাবা দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছেন। এর আগে দু’বার অপারেশন করানো হলেও পেটের ব্যাথা ভালো হয়নি। বুধবার সন্ধ্যায় পেটের ব্যাথার কথা বলেই বাড়ি থেকে বের হয় তার বাবা। তীব্র ব্যাথা সহ্য করতে না পেরেই তার বাবা গলায় ফাঁস দিয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। কুড়ান শেখের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি