৭ মে ২০২৬

ধুনটে অভুক্ত পরিবারের পাশে ছাত্রলীগ নেতা স্বপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে অভুক্ত পরিবারের পাশে ছাত্রলীগ নেতা স্বপন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের উদ্যোগে করোনায় কর্মহীন অভুক্ত ৩০০টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর সড়কের বাজাজ শোরুম এলাকায়কর্মহীন অভুক্ত পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য ও সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ছোলা, আলু, লবন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন, যুগ্ম সম্পাদক রাশেদ আলামিন আলম, উপজেলা যুবশ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বি, শাকিব খান ও সোহাগ মিয়া প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি