৮ মে ২০২৬

ধুনটে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুঝি সংঘর্ষে রেজাউল করিম (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। রেজাউল করিম শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ি থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা দুই শিশুসহ সাতজন যাত্রী নিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার সাত যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে রেজাউল করিমের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি