৭ মে ২০২৬

ধুনটে অটিজম ও এনডিডি বিষয়ক দিনব্যাপী কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে অটিজম ও এনডিডি বিষয়ক  দিনব্যাপী কর্মশালা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধুনট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, মথুরাপুর আমেনা ময়েন আলিম মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন সরকার ও ধুনট সরকারী এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান।

পরে দিনব্যাপী আটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন সরকারী আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মাস্টার ট্রেইনার (অটিজম) আবু সাইদ ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাস্টার ট্রেইনার (অটিজম) মোস্তফা কামাল সরকার।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উক্ত কর্মশালায় অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অটিস্টিক শিশুদের অভিভাবকগণ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি