ধুনটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট পৌর এলাকায় পশ্চিম ভরনশাহী গ্রামে অন্ডিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ। মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর মেয়র ও কাউন্সিলরদের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যের হাতে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ তুলে দেন পৌর মেয়র এজিএম বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, রনজু মল্লিক, আলী আজগর মান্নান, সাংবাদিক বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান ও ব্যবসায়ী লিটন মাহমুদ। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ ১৫হাজার টাকা, ৫০ কেজি চাল, সয়াবিন তেল, সরিষার তেল, ডাল, আটা, বালতি, পাতিল, শাড়ি, লুঙ্গী, গামছা ও ৫টি কম্বল তুলে দেয়া হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বায়োজিদ হোসেনের বাড়িতে ৩টি ঘর, আসবাবপত্র, খাদ্যশষ্য, স্বর্ণালংকার, নগদ অর্থ ও ৪টি ছাগলসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি