৮ মে ২০২৬

ধুনটে অবৈধ বালু ব্যবসায়ীর কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে অবৈধ বালু ব্যবসায়ীর কারাদন্ড

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে মাহবুবুর রহমান সমাপ্ত (৩১) নামে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জিনাত রেহানা এ দন্ডাদেশ দেন। কিন্ত আর্থিক দন্ড পরিশোধ না করায় সোমবার সকাল ১১টার দিকে দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীকে ধুনট থানা থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানা সুত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুস ছালামের ছেলে মাহবুবুর রহমান সমাপ্ত পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বসবাস করে। সে দীর্ঘদিন যাবত ধুনট-সোনামূখী বাইপাস সড়কের পাশে আবাদি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে। এতে ওই এলাকায় তিন ফসলী জমি ও বাড়িঘর ভাঙনের ঝুকিতে পড়ে। ফলে গ্রামবাসির প্রতিরোধের মুখে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছিল।

কিন্ত পরবর্তীতে ওই ব্যক্তি একই স্থান থেকে আবারো বালু উত্তোলন করে বিক্রি করছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের স্থান থেকে ব্যবসায়ী মাহবুবুর রহমানকে আটক করে। এরপর বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ টাকা আর্থিক দন্ড ও অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ডের ১ লক্ষ টাকা জমা করতে না পারায় সোমবার সকালে দন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি