৮ মে ২০২৬

ধুনটে নিরাপদ খাদ্য দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে নিরাপদ খাদ্য দিবস পালিত

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: ‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) সেকেন্দার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, গোসাইবাড়ি খাদ্য গুদামের উপ খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, লাল মিয়া, কলামিষ্ট রেজাউল হক মিন্টু ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি