ধুনটে নারী দিবস উদযাপন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটির র্যালী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, ধুনট থানার উপপরিদর্শক প্রদীপ কুমার বর্মন, উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সেলিনা আকতার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, ধুনট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কর্মকর্তা আনোয়ারা বেগম, লাইট হাউজ রিসস্পিবল প্রকল্পের উপজেলা কর্মকর্তা সানজিদা নাছরিন, প্রজেক্ট ফ্যাসিলেটিটর ওমর ফারুক জিন্নাহ ও ব্লক-বাটিক প্রশিক্ষনার্থী রেজওয়ানা শারমিন প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি