৪ মে ২০২৬

ধুনটে মুক্তিযোদ্ধারা পেলেন এমপি’র ঈদ উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে মুক্তিযোদ্ধারা পেলেন এমপি’র ঈদ উপহার

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি’র ব্যক্তিগত অর্থায়নে বগুড়ার ধুনট উপজেলার ২৭জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবার সনি ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি