ধুনটে মহিলা আ.লীগের ২ নেত্রী বহিস্কার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মহিলা আওয়ামী লীগের ২নেত্রীকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত নেত্রীরা হলেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাপিয়া খাতুন ও মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা ও সাধারণ সম্পাদক সুলতানা জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেত্রী পাপিয়া খাতুন ও সেলিনা বেগম দীর্ঘদিন ধরে সংগঠক বিরোধী কার্যকলাপে জড়িত রয়েছেন।
এছাড়াও তারা সংগঠনের মধ্যে আত্মকলহ সৃষ্টি করছেন। এ বিষয়ে পাপিয়া খাতুন ও সেলিনা বেগম জানান, দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করার কোন কাগজপত্র তারা হাতে পায়নি। বহিস্কারের কাগজ হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি