৮ মে ২০২৬

ধুনটে মাদক কারবারের ছবি ফেসবুকে ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে মাদক কারবারের ছবি ফেসবুকে ভাইরাল

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার শীর্ষ মাদক কারবারি শাহাদৎ হোসেনের ফেন্সিডিল বিক্রির ছবি ফেসবুকের বিভিন্ন ওয়ালে ছড়িয়ে পড়ায় ভাইরাল হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে শাহাদৎ হোসেন আত্মগোপনে রয়েছে। শাহাদৎ হোসেন (৪৫) ধুনট পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ অফিসার পাড়া (আদর্শপাড়া) গ্রামের ফজর আলীর ছেলে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ‘সবুজ ঘাস’ নামের একটি ফেসবুক আইডি থেকে মাদক কারবারির ছবিটি পোস্ট করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ট্রাক চালক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার শীর্ষ মাদকদ্রব্য ব্যবসায়ী। সে নিজের মালিকানাধীন ট্রাক ব্যবহার করে হিলি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে সেগুলো ধুনট ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে। শাহাদৎ হোসেনের বিরুদ্ধে জয়পুরহাট সদর এবং ধুনট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১৪ মে মাসে ধুনট থানায় আরও একটি মাদক মামলা দায়ের হয়। ওই মামলায় কারাবাসের পর জামিনে মু্িধসঢ়;ক্ত পেয়ে আবারো ফেন্সিডিল বিক্রি শুরু করে।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার আগে ‘সবুজ ঘাস’ নামের ফেসবুক আইডি থেকে শাহাদৎ হোসেনের ফেন্সিডিল বিক্রির ছবি পোস্ট করা হয়। ছবিতে দু’বোতল ফেন্সিডিল ক্রেতার হাতে তুলে দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে শাহাদৎ। অন্যহাতে সে ক্রেতার হাত থেকে এক হাজার টাকার একাধিক নোট নিচ্ছে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, শাহাদৎ হোসেন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। ইতিপূর্বে একাধিকবার মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে সে আত্মগোপনে রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি