৫ মে ২০২৬

ধুনটে কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য সবজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার চানদিয়াড় গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সবজি বীজ বিতরণ করা হয়।

সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান, শাহীনূর ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদ রানা ও কৃষক শাহজাহান আলী প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি