৫ মে ২০২৬

ধুনটে কৃষাণীর স্বপ্ন কাটলো দুর্বৃত্তরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কৃষাণীর স্বপ্ন কাটলো দুর্বৃত্তরা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের এক কৃষাণীর বন্ধকী জমিতে লাগনো শিমগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষাণীর প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মহিশুরা গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন প্রায় ২ বছর আগে ১৫শতক জমি বন্ধকি নিয়ে কৃষি আবাদ শুরু করে। শীতের মৌসুমে নাজমা খাতুন ওই জমিতে শিমের আবাদ করেছিলেন। এ পর্যন্ত ওই ফসল বাবদ তার প্রায় ৩০হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে ওই জমির শিম পরিপক্ক হওয়ায় তুলে বাজারে বিক্রি শুরু করেছেন ওই কৃষাণী। এমতাবস্থায় শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তার জমির শিমগাছ গুলো কেটে ফেলেছে।

এ ঘটনায় নাজমা খাতুন জানান, তার বন্ধকী জমিতে শীতের সবজি শিমগাছ লাগিয়েছিলেন। ফসলের সমস্ত খরচ শেষ। এখন শিম তুলে বাজারে বিক্রি করার সময়। কিন্তু শনিবার রাতে কে বা কারা তার জমির শিমগাছ গুলো কেটে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কৃষাণীর ফসলের গাছ কর্তনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি